সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ডাঃ আফসারুল আমিন এমপি ইন্তেকাল করেছেন জেনে শোকাহত হয়েছি।
সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ডাঃ আফসারুল আমিন এমপি ইন্তেকাল করেছেন জেনে শোকাহত হয়েছি। ইন্না লিল্লাহি... রাজিউন ।আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারের সদস্যদের জানাই আন্তরিক সমবেদনা । আজ মনে পড়ে, তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যে সর্বশেষ আসেন, তখন তিনি প্রাথমিক শিক্ষা মন্ত্রী ছিলেন এবং লন্ডনে তাঁকে নিয়ে আমার চেম্বারে আয়োজিত চট্টগ্রামের উন্নয়ন বিষয়ক একটি মতবিনিময় সভা করি। এটি গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের
প্রতিষ্ঠিত হওয়ার কিছু আগে অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি আর লন্ডন যাননি। তবে, আমার সাথে দেশে সাক্ষাৎ হয়েছিল এবং তাঁর ঢাকার সরকারী বাড়ীতে একদিন দাওয়াত নেয়ার জন্য তাঁর সেই আন্তরিক অনুরোধ শত ব্যস্ততার মাধেও রাখতে হয়েছিলো। পরে জানলাম তিনি চট্টগ্রামে মেডেকেল এসোসিয়েশনের অত্যন্ত জনপ্রিয় সাবেক
সভাপতি ডা: এ কি এম সিরাজুল ইসলামের নাকি বেয়াই হয়েছেন। আমাদের সিনিয়র ভাই ডা: সিরাজ ভাইও চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের নেতা আর একই সময়ে আফসার ভাইও চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র লীগ নেতা ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ মানুষ ছিলেন। আরো মনে পড়ে, কেউ একজন লন্ডনে ঐ ২০১৩ সালে উনার সামনে আমাকে রাজনীতিতে পুনরায় এসে একটা সংসদীয় আসনে বা মেয়র নির্বাচন করার আলাপ তুললে তিনি সাথে বলেন, "কেন, কি দরকার এই পঁচা গলা রাজনীতির মাঠে? শান্তি নাই দেশের পলিটিক্সে, খালি কে কাকে নামাবে এই চিন্তা। এখন সে অনেক ভালো পজিশনেই আছে, সাতটা এমপির চেয়ে বেশি সম্মানজনক অবস্থানে সে আছে। আর তাকে ডিস্টার্ব করোনা তো"। এ কথাগুলো আগে অনেকের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।