BARRISTER MONWAR HOSSAIN
Menu
  • BARRISTER MONWAR HOSSAIN
  • Profile (Bangla)
  • Profile (English)
  • Book
  • Gallery
  • Videos
  • Blogs

Father: Dr. Mohammad Nurul Huda

Mother: Akter Jahan

Spouse: Lutfun Nahar Leena

Siblings: 7 Brothers, 2 Sisters

Children: 1 Daughter and 1 Son

Email: barrister.monwar@gmail.com

Place of Birth: Muradpur, Chattagram

A BOOK OF HONOUR

"INDOMITABLE MONWAR HOSSAIN"

Edition 2 (Click To Read)

Edition 1

Menu
  • Blog
অদম্য এক মনোয়ার হোসেন

অদম্য এক মনোয়ার হোসেন" গ্রন্থের ২য় সংস্করণের মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশের তথা উপমহাদেশের বিশিষ্ট সমাবিজ্ঞানী, শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক প্রফেসর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: অনুপম সেন । গত ৫ জুলাই ২০২৩ চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম নাগরিক ফোরামের
উদ্যোগে আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমার্স
ফ্যাকাল্টির সাবেক ডীন প্রফেসর রনজিত দে ও আলোচনায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, অদম্য এক মনোয়ার গ্রন্থের সম্পাদক বিশিষ্ট কন্ঠশিল্পী শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোঃকামাল উদ্দিন, লন্ডন বারা অফ বাকিং এন্ড ডেগেনহামের কাউন্সিলর ও গ্রেটার চট্টগ্রামএসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ গণি, নারী নেত্রী লাইলাইব্রাহিম বানু, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, সর্বজনাব, মাসুদ খান, কাজী শহীদুল্লাহ, আখতার হোসেন, গোলাম রসুল মান্নান, মোহাম্মদ নূর, শিফায়েত উল্লাহ, ছাত্রনেতা, সালাহউদ্দিন রকী প্রমুখ। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন গ্রেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরামের সভাপতি, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, হোসেন ল‘ এসোসিয়েটস চট্টগ্রাম শাখার এস এম ইকবাল জামিল, ফারিয়া রওশন, জোতির্ময় দত্ত এবং ছড়াকার তসলিম খাঁ।
উল্লেখ্য যে, খড়িমাটি থেকে প্রকাশিত শাহরিয়ার খালেদ সম্পাদিত 'অদম্য এক মনোয়ার হোসেন' শীর্ষক সম্মাননা গ্রন্থের "দ্বিতীয়সংস্করণ" এর প্রকাশনা অনুষ্ঠান ছিল এটি । গ্রন্থটির প্রথম সংস্করণ হয়েছিল গত বছরেরএপ্রিলে এবং অতি অল্প সময়েই এর সকল কপি ফুরিয়ে যায় । প্রথমটির তুলনায় এবারেরটি বেশ বর্ধিত সাইজের হয়েছে এবং এতে ৪১৮ পৃষ্ঠা রয়েছে যাতে নতুন কিছু সংযোজন রয়েছে।

Barrister Monwar Hossain