BARRISTER MONWAR HOSSAIN
Menu
  • BARRISTER MONWAR HOSSAIN
  • Profile (Bangla)
  • Profile (English)
  • Book
  • Gallery
  • Videos
  • Blogs

Father: Dr. Mohammad Nurul Huda

Mother: Akter Jahan

Spouse: Lutfun Nahar Leena

Siblings: 7 Brothers, 2 Sisters

Children: 1 Daughter and 1 Son

Email: barrister.monwar@gmail.com

Place of Birth: Muradpur, Chattagram

A BOOK OF HONOUR

"INDOMITABLE MONWAR HOSSAIN"

Edition 2 (Click To Read)

Edition 1

Menu
  • Blog
চট্টগ্রামের এক বিয়ের অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্তের সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো।

চট্টগ্রামের এক বিয়ের অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্তের সাথে দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো। তিনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান আমলের সামরিক জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্র গণ আন্দোলনের অন্যতম সাহসী ছাত্র নেতা, স্বাধীনতার পর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চট্টগ্রামে অন্যতম নেতা ও পরে ন্যাপ নেত্রী ও সাবেক ছাত্র ইউনিয়নের নেত্রী অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেন ।আশির দশকের শেষে গঠিত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ছিলেন ভাইস চেয়ারম্যান ( যেখানে এস এম জামাল উদ্দিন ছিলেন চেয়ারম্যান ও আমি ছিলাম সাধারণ সম্পাদক) । অতীতে ছাত্র গণ আন্দোলনে বিভিন্নসময় কারাবরণকারী সাথীদের মুক্তির জন্য বা মিখ্যা মামলার মোকাবেলায় তিনি আমাদেরকে সর্বাত্মক সাহায্য করতেন। ১৯৮৪ সালে চট্টগ্রাম কলেজে শিবির কর্মীদের হাতে ছাত্রাবাসে ঘুমন্ত ছাত্র ইউনিয়নের কর্নী শাহাদাত হোসেন হত্যার বিচার নিশ্চিত করতে এমনকি এরশাদ আমলে সামরিক আদালতে রায়ের মাধ্যমে মূল হত্যাকারীর ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত নিরলস আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন। তাঁর সাথে ঐ মামলায় আমাদের আইনজীবী প্যানেলে ছিলেন তৎকালীন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট আবু সালেহ ও প্রবাীণ আইনজীবী এডভোকেট আহমদ হোসেন।

দেশে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে এবং তাদের উপর বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সব সময় সোচ্চার হয়েছেন। আইন বিষয়ে লিখেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ বই। চট্টগ্রামে আইনজীবীদের দিয়েছেন নেতৃত্ব। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সোচ্চার।

Barrister Monwar Hossain