চট্টগ্রামের মেধাবী সাংবাদিক, একুশে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি । এই সাথে তাঁর শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আমার সাথে গত এক বছরে বেশ কয়েকরবার কথা হয়েছিলো। আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি। গত রমজান মাসে চট্টগ্রাম তাঁর পত্রিকা অফিসে তাঁর জন্য দোয়া কামনার অনুষ্ঠানে আমি প্রধান আলোচক ছিলাম । গত ২৬ জুলাই হোয়াট্স এপ ম্যসেজে জানতে চেয়েছিলাম তিনি কেমন আছেন, কোথায় আছেন। উত্তর না পেয়ে বুঝতে পেরেছিলাম তিনি ভালো নেই। তাঁর মৃত্যুতে আমরা একজন সাহসী সাংবাদিককে হারালাম যখন তাঁর প্রয়োজন ছিল বেশী।