BARRISTER MONWAR HOSSAIN
Menu
  • BARRISTER MONWAR HOSSAIN
  • Profile (Bangla)
  • Profile (English)
  • Book
  • Gallery
  • Videos
  • Blogs

Father: Dr. Mohammad Nurul Huda

Mother: Akter Jahan

Spouse: Lutfun Nahar Leena

Siblings: 7 Brothers, 2 Sisters

Children: 1 Daughter and 1 Son

Email: barrister.monwar@gmail.com

Place of Birth: Muradpur, Chattagram

A BOOK OF HONOUR

"INDOMITABLE MONWAR HOSSAIN"

Edition 2 (Click To Read)

Edition 1

Menu
  • Blog
কালুরঘাট নতুন সেতুর জন্য কেন আজকের এই সমাবেশ?

আজ শনিবার কালুরঘাটের পশ্চিম পাড়ে
নাগরিক ফোরামের উদ্যোগে কালুরঘাট নতুন সেতুর দাবিতে ও পুরাতন সেতু সংস্কারের নামে জনগণের চরম ভেগান্তির লাঘবের দাবিতে নাগরিক সমাবেশ।বিকাল ৩.৩০ টা । এতে থাকবে কালুরঘাট সেতু ও মানুষের দুর্ভোগ নিয়ে জনপ্রিয় কবিয়াল ইউসুফ ও শিল্পী নুরুন্নবীর গান পরিবেশনা । বক্তব্য রাখবেন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ । এ প্রসংগে কিছু বলা প্রয়োজন। এটা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। স্হানীয় দাবী নিয়ে যেমন নতুন সেতু বা জলাবদ্ধতা নিয়ে আপনি সোচ্চার হতে না পারলে আপনার সরকারী বা বিরোধী কোন রাজনীতিরই কি বা মূল্য আছে? আপনি প্রশ্ন করুন সংশ্লিষ্ট দপ্তরকে : ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গিয়ে কালুরঘাট নতুন সেতুর জন্য অর্থায়ন চেয়েছিলেন। সেতুর কাজ দৃশ্যমান হওয়ার ঘোষণা ছিলো ২০১৮ সাল থেকে। বার বার বলা হচ্ছে, সেতু হয়েইতো যাচ্ছে। এমন আচরণ কি দেশের আর কোন অন্চলের সাথে করা হয়েছে? অথচ বংগবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজেই নিয়েছেন। তাই, নতুন সেতু এখনও না হওয়াটা এবং এতদিন পর হঠাৎ ৮০ কোটি টাকা ব্যয়ে ( পরে হয়তো দেখবেন এতে ৩০০ কোটি খরচ গেছে !) কক্সবাজার পর্যন্ত রেল চালু করতে পুরাতন সেতুর মেরামত শুরু করাটি কি রহস্যজনক মনে হয়না?
আজ পুরো চট্টগ্রামবাসী হতাশ । এর উপর, সেতু বন্ধ করে সীমীত ফেরী চালু আর অব্যবস্হাপনায় নদী পারাপারে চলছে অবর্ণনীয় দুর্ভোগ। আমি তরুণ সময় থেকে আমার শ্রদ্ধাভাজন জননেতা বীর মুক্তিযোদ্ধা এস এম জামাল উদ্দিন সাহেবের সান্নিধ্যে
বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন আর নগরীর জলাবদ্ধতার সমাধান, আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ, সমুদ্র ও নদী উপকুলবর্তী এলাকায় উন্নত বাঁধের জন্য মাস্টার প্ল্যান অনুযায়ী লিংক রোড করা, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল সম্প্রসারণ, যানজট নিরসন, পরিবেশ রক্ষা, কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে উন্নত করা ইত্যাদি দাবী আদায়ের জন্য ৪৮ ঘন্টা হরতালসহ দীর্ঘ সফল আন্দোলন করেছি। বিভিন্ন সময়ে সুযোগ আসলেও কখনও আপোষ করে সরকারী পদ পদবী গ্রহণ করিনি।
এখনো নাগরিক ফোরাম নিয়ে ২০১৫ সাল থেকে সংগ্রাম করে আসছি, কিছু পাওয়ার জন্য নই। আজ মানুষের কষ্ট দেখে আর অবহেলা দেখে অন্য কারো মতো আমি বা আমরা নিশ্চুপ থাকতে পারিনা । সরকারী দলের নেতা বা কর্মী হিসেবে আপনার দায়িত্ব আরো বেশী। মানুষের জন্য মুখ খুলতে না পারলে, সত্য বলতে না পারলে, ওতটুকু সাহস না থাকলে আপনার রাজনীতি করে আর কি হবে?
আপনি সতেতন দেশপ্রেমিক? তাহলে
সমাবেশে এসে সংহতি প্রকাশ করুন, সোচ্চার হন সেতু নিয়ে রেল মন্ত্রণালয়ের টালবাহানা, দীর্ঘসূত্রিতা ও গড়িমসির প্রতিবাদে। আওয়াজ তুলুন, কালুরঘাটে নতুন সেতু ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ সফল হতে পারেনা। নতুন সেতু নিয়ে ডিগবাজী চট্টগ্রাম বাসী মানবে না।নতুন সেতু জাতীয় দাবী, চাই এর অগ্রাধিকার।
ব্যারিস্টার মনোয়ার হোসেন
চেয়ারম্যান
চট্টগ্রাম নাগরিক ফোরাম

Barrister Monwar Hossain